

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ১১-দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সংসদ অধিবেশন কক্ষে তিনটি ব্যালট বাক্সে সাদা কাগজে কালো কালিতে ছাপা ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
রাষ্ট্রপতিকে শুভকামনা ও শিল্পী মনির খানের অভিনন্দন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে তিনি এই অভিনন্দন জানান।
বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থীর উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি দেশের সাংবিধানিক ও রাজনৈতিক ধারায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।


