শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিংক বাস’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী বর্ষা

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৮:১২ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বিআরটিসি চালু করেছে সম্পূর্ণ নারীদের পরিচালিত ‘পিংক বাস’ সেবা, যা রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

নারী চালক ও কন্ডাক্টরদের দিয়ে পরিচালিত এই বাস সেবা নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা তৈরিতে একটি সময়োপযোগী পদক্ষেপ।

প্রশংসনীয় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষা।

পিংক বাস নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়ে বর্ষা লিখেছেন, ‘ব্যক্তিগতভাবে পিংক কালার আমার কখনোই খুব একটা পছন্দের ছিল না। কিন্তু এই পিংক রঙের বাসটি আমার নজর কেড়েছে এবং সত্যিই আমার ভালো লেগেছে।’

নিজের পোস্টে তিনি নারীদের সক্ষমতার বিষয়টি তুলে ধরে প্রশ্ন তোলেন- মেয়েরা যদি আজ প্রাইভেট কার, উড়োজাহাজ কিংবা হেলিকপ্টার সাবলীলভাবে চালাতে পারেন, তবে বাস চালনায় সমস্যা কোথায়?

পর্যাপ্ত সুযোগ পেলে নারী যে যেকোনো ক্ষেত্রে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারে, এটি তারই উৎকৃষ্ট প্রমাণ।

বর্তমানে দেশে কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং নারীদের জন্য সম্মানজনক পেশা খোঁজার চ্যালেঞ্জের কথা স্মরণ করে বর্ষা বলেন, এমন প্রেক্ষাপটে পিংক বাসের উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে বর্ষা বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’-এমন আত্মবিশ্বাস যেন নারীদের মধ্যে তৈরি হয়। তার মতে, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয়।

তিনি আরও মনে করিয়ে দেন যে কোনো কাজই ছোট নয়, কাজ মাত্রই সম্মানের। ভালোবাসার সঙ্গে কাজ করে নিজের পায়ে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত আনন্দ নিহিত।

নারী চালকদের সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী প্রত্যাশা করেন, পিংক বাসের যাত্রা যেন আরও অসংখ্য নারীর কর্মসংস্থানের পথ তৈরি করে দেয়।

পরিশেষে এই উদ্যোগের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে বর্ষা জানান, সুযোগ পেলে ইনশাআল্লাহ তিনিও হঠাৎ কোনো এক দিন এই পিংক বাসের যাত্রী হয়ে উঠবেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট তেজগাঁও বিআরটিসি ডিপোতে জমকালো আয়োজনের মাধ্যমে নারীদের এই বিশেষ ‘পিংক বাস’ সেবার শুভ উদ্বোধন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank