

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রবীণ অভিনেতা ও প্রাক্তন সাংবাদিক হাসান মাসুদ ২০০৪ সালে ভারতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কাভার করতে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে গিয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পাকিস্তানে সাংবাদিক হয়ে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন,
২০০৪ সালে ১৬ বছর পরে পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত ক্রিকেট টিম। তখন এক বছরের ব্যবধানে আমি দ্বিতীয়বার পাকিস্তানে যাই। তত দিনে পাকিস্তানের সাংবাদিকদের সঙ্গে পরিচয় হয়ে গেছে। ওরা আমাকে বেশ পছন্দ করত। আমি ওদের সঙ্গেও অনেক বিষয়ের প্রতিবাদ করেছি।
একবার করাচিতে এক সাংবাদিক আমাকে বলেছিল, ‘তুম বাংলাদেশ থে আয়া হো, তুম মুসলমান হো, হামারা ভাই হো।’ আমি তার সব কথা বুঝতেছি।
তারপরও তাকে ‘পারডন’ বললাম। তখন সে ইংরেজিতে একই কথা বলতে লাগল, যার অর্থ, ‘তুমি বাংলাদেশ থেকে এসেছ, তুমি মুসলিম। আমরা ভাই ভাই।’ তখন বললাম আমরা কখনোই ভাই ছিলাম না। ভাই মনে করলে ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটত না। এটা বলার সঙ্গে সঙ্গে সে থতমত খেয়ে গেল। এর পর থেকে পাকিস্তানের সাংবাদিকেরা মেপে মেপে কথা বলত।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও জাতীয় মর্যাদা রক্ষায় তার এই অবস্থান এখনো ব্যাপকভাবে প্রশংসিত হয়।


