সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি তো তুচ্ছ শিল্পী’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম
অভিনেতা মিঠুন চক্রবর্তী
expand
অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত দূরত্ব- কারণ যাই হোক না কেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন বলিউড ও টালিউডের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তী।

নিজের জন্মভূমিতে উপেক্ষিত হলেও সুদূর আন্তর্জাতিক মঞ্চ থেকে স্বীকৃতি পাওয়ার কথা জানিয়ে উৎসবের আয়োজকদের কড়া ভাষায় বলেছেন 'মহাগুরু'।

শুক্রবার মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এই অসন্তোষের কথা জানান মিঠুন।

উৎসবের আমন্ত্রণপত্র না পাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কটাক্ষ করে মিঠুন বলেছেন, ‘আমাকে তো ফিল্ম ফেস্টিভ্যালে ডাকাই হয়নি! আমি এখন মস্কো যাচ্ছি; মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে আমাকে সম্মানজনক আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ নিজ রাজ্য বাংলায় আমাকে কোনো আমন্ত্রণই জানানো হয়নি।’

নিজের ক্যারিয়ার ও বাংলা চলচ্চিত্রে অবদান নিয়ে খোঁচা মেরে মহাগুরু রসিকতার ছলে আরও যোগ করেন, ‘আমি তো খুব ছোট মাপের একজন শিল্পী, হয়তো সেই কারণেই আমাকে তারা ডাকার প্রয়োজন মনে করেননি!’

যে অনুষ্ঠানটিতে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন, সেটি ছিল ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া মহানায়ক উত্তম কুমারের বছরব্যাপী শততম জন্মবার্ষিকী কর্মসূচির সূচনা।

বাংলা ও হিন্দি সিনেমার কিংবদন্তি এই অভিনেতা-পরিচালক-প্রযোজকের ক্যারিয়ারের শুরুর দিনগুলো অবশ্য মসৃণ ছিল না।

একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় একসময় তাকে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ তকমাও সইতে হয়েছিল। তবে ১৯৫২ সালের ‘বসু পরিবার’ এবং পরের বছর ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমা তার জীবনের মোড় ঘুড়িয়ে দেয়।

সুচিত্রা সেনের সঙ্গে তার অনবদ্য জুটি বাংলা সিনেমার ইতিহাসে অমরত্ব পায়, আর ১৯৬৭ সালে ‘অ্যান্থনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ সিনেমার জন্য তিনি ভারতের প্রথম সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিনোদন মহলের একাংশের মতে, মূল রাজনৈতিক মতভিন্নতার কারণেই রাজ্য সরকার আয়োজিত কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার কোণঠাসা হতে হচ্ছে মিঠুনকে।

তবে ৭৬ বছর বয়সেও এই বর্ষীয়ান অভিনেতা রুপালি পর্দায় সমান সক্রিয়। আগামীতে ২০২৭ সালে মুক্তি প্রতীক্ষিত মেগাস্টার রজনীকান্তের বহুল আলোচিত ‘জেলার ২’ সিনেমায় একটি বিশেষ অতিথি চরিত্রে তাকে দেখা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank