সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস গড়ল ইমরান হাশমির ‘আওয়ারাপান টু’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০১:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে বেশ দাপটের সঙ্গেই দৌড়াচ্ছে ইমরান হাশমির সিনেমা ‘আওয়ারাপান ২’। মুক্তির প্রথম তিন দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক পার করে এটি তার একক অভিনয়জীবনের সবচেয়ে ব্যবসাসফল ছবির খেতাব জয় করে নিয়েছে।

২০০৭ সালের ফ্লপ হওয়া মূল ‘আওয়ারাপান’ ছবির সিক্যুয়েল এটি, যার পুরো আয়ের (৭.৭৫ কোটি রুপি) চেয়ে কেবল এর প্রথম দিনের আয়ই ছিল অনেক বেশি।

বিশ্বজুড়ে ৩ দিনের আয়:

ভারত (নেট): ৮১.৭৫ কোটি রুপি

ভারত (গ্রস): ৯৮.১০ কোটি রুপি

বিশ্বব্যাপী মোট আয়: ১১০.১০ কোটি রুপি

ভারতের অভ্যন্তরীণ বাজারচিত্র:

শুক্রবার (প্রথম দিন): ২২ কোটি রুপি

শনিবার (দ্বিতীয় দিন): ৩৩.৭৫ কোটি রুপি

রবিবার (তৃতীয় দিন): ২৬ কোটি রুপি (৯,৪০৩টি শো থেকে)

একই সময়ে প্রেক্ষাগৃহে আসা সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’ সিনেমাটিকেও আয়ের দিক দিয়ে বহুদূরে পেছনে ফেলে দিয়েছে ছবিটি। শুধু তা-ই নয়, হাশমির আগে মুক্তি পাওয়া সফল সিনেমা- ‘হক’ (২০ কোটি), ‘রাজ ২’ (২৫.৫০ কোটি), ‘এক থি ডায়েন’ (২৬ কোটি) এবং ‘জান্নাত’ (৩০ কোটি)-এর মতো সিনেমাগুলোর শুরুর রেকর্ডের চেয়েও এগিয়ে গেছে এটি।

নীতিন কক্কড় পরিচালিত এই ছবিতে ইমরান হাশমি ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দিশা পাটানি ও শাবানা আজমি। সমালোচকদের মিশ্র মতামত থাকলেও দর্শকপ্রিয়তায় প্রেক্ষাগৃহজুড়ে যেন ঝড় তুলেছে ‘আওয়ারাপান ২’।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank