

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পর্দায় রূপ আর অভিনয়ের জাদুতে দুই বাংলাকেই মুগ্ধ করে রেখেছেন অভিনেত্রী জয়া আহসান। আকাশচুম্বী জনপ্রিয়তা আর শোবিজ দুনিয়ার ঝলমলে আলোর মাঝে বাস করলেও ব্যক্তিজীবনে তিনি যে কতটা সাধারণ, তা আবার প্রমাণ করলেন।
গ্ল্যামারাস জীবনের বাইরে গিয়ে নিজ বাড়ির আঙিনায় একদম সাধারণ এক "মাটির মানুষ" রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।
জয়া আহসান যে নিয়মিত ফল-সবজি চাষ করেন, তা অনেকেরই জানা। তবে কেবল শখের বশে নয়, ক্ষেতের জমি প্রস্তুত করা থেকে শুরু করে গাছের পরিচর্যা ও ফলন তোলা- সবকিছুতেই থাকে তার কঠোর পরিশ্রম ও যত্নের ছাপ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তার এই শ্রমসাধ্য কৃষিপ্রেমের চিত্র ভক্তদের নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, খালি পায়ে দীর্ঘক্ষণ কৃষিকাজে ব্যস্ত রয়েছেন জয়া। কোদাল হাতে নিজেই বাগানের মাটি কুপিয়ে তৈরি করছেন এবং মেশাচ্ছেন গোবর সার।
শুধু তা-ই নয়, একজন সহযোগীকে সাথে নিয়ে ভক্তদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বাগানের জবা, ঘুমন্ত জবাসহ বিভিন্ন প্রজাতির গাছপালা।
ভিডিওটি নজর কাড়তেই মন্তব্যের ঝড় উঠেছে নেটদুনিয়ায়। রূপালী পর্দার তারকাকে এভাবে মাটির কাছাকাছি কাজ করতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা।
অনেক অনুরাগী মন্তব্য করেছেন- হয়তো প্রকৃতির সান্নিধ্য আর এমন শারীরিক পরিশ্রমই জয়ার চিরসবুজ সৌন্দর্য ও বয়সকে আটকে রাখার আসল রহস্য!