

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন প্রবীণ মালয়ালম তারকা মামুট্টি ও বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। অন্যদিকে 'আর্টিকেল ৩৭০' সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইয়ামি গৌতম।
চলচ্চিত্র নির্মাতা জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড বিভিন্ন ভাষার চলচ্চিত্র থেকে বিচার-বিশ্লেষণ করে বিজয়ীদের তালিকা চূড়ান্ত করেছে। হরর ঘরানার মালয়ালম সিনেমা 'ব্রহ্মযুগম'-এ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মামুট্টি এবং স্পোর্টস ড্রামা 'চান্দু চ্যাম্পিয়ন' সিনেমার জন্য কার্তিক আরিয়ান যৌথভাবে সেরা অভিনেতার গৌরব অর্জন করেন। এটি কার্তিক আরিয়ান ও ইয়ামি গৌতমের ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয়ের পাশাপাশি ইয়ামি অভিনীত 'আর্টিকেল ৩৭০' সিনেমাটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সম্মাননাও লাভ করেছে।