শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল রোগে আক্রান্ত অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া
expand
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এক বিরল রোগে আক্রান্ত হয়ে সম্প্রতি জটিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর মুখে থাকা টিউমার অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্পর্শিয়া জানান, অস্ত্রোপচারটি বেশ জটিল ছিল, তবে সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, টিউমার অপসারণের পর চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত অবস্থার উন্নতি হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে। আমাকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

অভিনেত্রী আরও বলেন, প্রায় এক মাস আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে তাঁর রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা জানান, তিনি একটি বিরল টিউমারজনিত রোগে ভুগছেন। পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৭ অক্টোবর সেই সার্জারি সম্পন্ন হয়।

এর আগেই ভক্তদের সঙ্গে নিজের অসুস্থতার খবর ভাগ করে নিয়েছিলেন স্পর্শিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, আমি অ্যামেলোব্লাস্টোমা নামের এক বিরল রোগে আক্রান্ত। অস্ত্রোপচারের আগে চিকিৎসা নিচ্ছি। সবার কাছে দোয়া চাই।

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর স্পর্শিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং ধীরে ধীরে তিনি সুস্থতার পথে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন