

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান হলো। অবশেষে মা হওয়ার সুখবর দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ। একসঙ্গে এক পুত্র ও এক কন্যা সন্তানের জন্ম হয়েছে তার পরিবারে।
সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সম্ভাবনা ও তার স্বামী অভিনাশ দ্বিবেদী।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, হাসিমুখে দাঁড়িয়ে আছেন সম্ভাবনা ও অবিনাশ। অভিনেত্রীর কোলে রয়েছে তাদের যমজ সন্তান।
ছবিতে ‘প্যারেন্টস অব টুইনস’ লেখা ছাড়াও একটি নীল ও একটি গোলাপি বেলুন দেখা যায়, যা ছেলে ও মেয়েশিশুর আগমনের ইঙ্গিত দেয়। ছবিটি পোস্ট করে তারকা দম্পতি লিখেছেন, ‘এই বছর আমাদের বাড়িতে মহা দীপাবলি আগেই এসে গিয়েছে। লক্ষী এবং গণেশ একসঙ্গে এসেছেন। মহাদেবের প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হর হর মহাদেব।’
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে সম্ভাবনা জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে মা হতে যাচ্ছেন তিনি। স্বামীকে নিয়ে একটি বিশেষ পোস্টে সেই সুখবর প্রকাশ করেন অভিনেত্রী।
সেই পোস্টে একটি ছবিতে দেখা যায়, তারা দুজন একটি সংবাদপত্র হাতে ধরে আছেন। সেখানে লেখা ছিল— ‘স্যাম অ্যাভির বেবি।
ব্রেকিং নিউজ। কামিং সুন। আমরা প্রেগন্যান্ট।’ আরেকটি ছবিতে ছিল শিশুর জুতো, আরেকটিতে তাদের পোষা কুকুরের সঙ্গে রাখা ছিল অনাগত সন্তানের আলট্রাসনোগ্রাফির ছবি।
পোস্টের ক্যাপশনে সম্ভাবনা লিখেছিলেন, ‘আমি গর্ভবতী। আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’
সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন সম্ভাবনা ও অবিনাশ। ভক্তদের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।
উল্লেখ্য, বিয়ের পর একাধিকবার গর্ভধারণজনিত জটিলতা ও মিসক্যারেজের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল সম্ভাবনাকে। দীর্ঘ অপেক্ষা ও সংগ্রামের পর অবশেষে একসঙ্গে দুই সন্তানের আগমনে আনন্দে ভাসছে এই তারকা দম্পতির পরিবার।
