শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভালোবাসার মরশুম’ সিনেমায় নেই তানজিন তিশা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পিএম
expand
‘ভালোবাসার মরশুম’ সিনেমায় নেই তানজিন তিশা

কয়েক মাস আগেও আলোচনায় ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, কারণ তিনি নাম লিখিয়েছিলেন কলকাতার একটি ছবিতে।

‘ভালোবাসার মরশুম’ নামে সেই রোমান্টিক সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেতা শর্মান যোশির— যিনি ‘থ্রি ইডিয়টস’-এ রাজ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।

সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ, যিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ নির্মাণ করেছিলেন।

প্রথমে জানা গিয়েছিল, ছবিটিতে ঢাকার অভিনেতা খায়রুল বাসারও থাকবেন। তবে পরে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানান, প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন।

গত মে মাসে কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ভালোবাসার মরশুম’-এর মহরত অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন নায়ক শর্মান যোশি ও নায়িকা সুস্মিতা, কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পরই ছবির শুটিং শুরু হলেও তিশাকে কোথাও দেখা যায়নি।

প্রযোজনা দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, তানজিন তিশা ভিসা-সংক্রান্ত সমস্যায় পড়েছেন। সে কারণেই তিনি শুটিংয়ে যোগ দিতে পারেননি। ভবিষ্যতে যুক্ত হবেন কিনা, তা নিয়েও এখন কোনো নিশ্চয়তা নেই।

তিশার স্থলাভিষিক্ত হয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনে আলোচনায় ছিলেন।

এই পুরো বিষয়টি নিয়ে তিশা শুরু থেকেই নীরব ছিলেন। গণমাধ্যমে যখন বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয়, তখন এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন,

“আমাকে নিয়ে অনেক খবর দেখছি। সব খবর যে সত্যি, তা নয়। আমি এখনই কিছু বলতে চাই না— হয়তো সামনে নতুন কিছু চমক নিয়ে আসব।”

যদিও ‘ভালোবাসার মরশুম’-এ তাঁর অংশগ্রহণ অনিশ্চিত, তবুও তানজিন তিশা এখন ব্যস্ত ঢাকাই সিনেমার নতুন প্রজেক্টে। তিনি কাজ করছেন শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায়, যা পরিচালনা করছেন নবীন নির্মাতা সাকিব ফাহাদ।

জানা গেছে, আগামী সপ্তাহেই তিশা ছবিটির শুটিংয়ে যোগ দেবেন। এই সিনেমার মাধ্যমেই তাঁর বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। সব ঠিক থাকলে ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন