রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন কায়সার হামিদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৩৪ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে শোক নেমে এসেছে শোবিজ অঙ্গনে। লিভার জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি। তার মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

পরিবার জানিয়েছে, সব আনুষ্ঠানিকতা শেষে রোববার (১৭ মে) দুপুরে কারিনার মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন কারিনা। অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকেরা লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন।

কায়সার হামিদ জানান, চিকিৎসার একপর্যায়ে ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ কমে যায়। এরপর চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাকে আর ফেরানো সম্ভব হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও অভিনয় ও চিত্রনাট্য লেখাতেও নিজের জায়গা তৈরি করেছিলেন কারিনা কায়সার। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে কাজ করে তিনি দর্শকদের নজর কাড়েন। তার অকাল মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন