শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পীদের ক্ষমা করে দিতে বললেন জয়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়
expand
উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক ও পেশাগত চাপের মুখে পড়েছিলেন।

তিনি জানিয়েছেন, আন্দোলনের পর কাজ হারানোর পাশাপাশি অনেক সহকর্মীও তাকে এড়িয়ে চলেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক বার্তা দিয়েছেন জয়।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‌‘বিএনপির আমলে বিএনপির শিল্পী, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের শিল্পী। গত ২৫ বছর ধরে এই দেখছি। দয়া করে শিল্পীদের এবার সর্বজনীন করে দিন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ভুলভ্রান্তি হয়েছিল সেই ভুলভ্রান্তি ক্ষমা করে দিন।’

জয় আরও উল্লেখ করেন, ‘শিল্পীরা কোমল হৃদয়ের অধিকারী। তাদেরকে এত শক্তভাবে দেখার কিছু নেই। একটু মায়া, একটু মমতায় তাদের মন গলে যায়। নতুনভাবে শিল্পীদের মনে উদ্দীপনা তৈরি করুন যেন তারা আর ভুল না করে। সর্বক্ষেত্রেই সংস্কার চলছে, তবে শিল্পীদের ক্ষেত্রে আপত্তি কেন?’

তিনি আশা প্রকাশ করেন, ‘দেশের প্রয়োজনে শিল্পীদের পাশে রাখুন। ব্যক্তিস্বার্থে নয়, রাজনৈতিক স্বার্থে নয়, দেশের স্বার্থে। যারা ক্ষমার যোগ্য তাদের দ্রুত শনাক্ত করুন এবং আতঙ্ক ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিন। তবে যারা ভয়াবহ অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন, তাদের ব্যাপার আলাদা।’

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‌‘আমি ব্যক্তিগতভাবে কোন আতঙ্ক এবং অনিশ্চয়তায় নাই। আমি জ্ঞানত কোন অন্যায় করি নাই। আমি আমার শিল্পী সমাজের জন্য এই পোস্ট করেছি। যদিও শিল্পী সমাজের অধিকাংশই একতা নাই তারপরও আমার দায়িত্ব আছে সবার জন্য লেখা। এটা আমার উপলব্ধি।’

জয় বলেন, সংস্কার এবং ক্ষমার মাধ্যমেই শিল্পীদের আরও নিরাপদ ও উদ্দীপিত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন