শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘পিছে তো দেখো’ সেই ভাইরাল তারকার ছোট ভাই আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ এএম আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম
ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ
expand
ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ

পাকিস্তানের জনপ্রিয় ক্ষুদে তারকা আহমাদ শাহর ছোট ভাই উমর শাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর জানায়।

এক পোস্টে বলা হয়, আল্লাহ উমরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই শোক সইবার শক্তি দিন।

আহমাদ শাহ ‘পিছে তো দেখো’ ভিডিওর মাধ্যমে রাতারাতি পরিচিতি পান। ভাইয়ের জনপ্রিয়তার পর ছোট ভাই উমরও আলোচনায় আসেন। রমজান মাসের অনুষ্ঠান ও গেম শোতে টেলিভিশন পর্দায় অংশ নিয়েছিলেন তিনি।

উমরের মৃত্যু পরিবারটির জন্য দ্বিতীয় বড় বিয়োগান্তক ঘটনা। এর আগে তাদের মেয়ে আয়েশা মারা যান। পরিবারের পক্ষ থেকে উমরের আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও পরিচিতজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন