

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন।
আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
তালিকা অনুযায়ী, এবার রাকসুর হল সংসদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছাড়াই জয়ী হয়েছেন। এর মধ্যে ছয়টি মেয়েদের হলে ৩৯ জন এবং একটি ছেলেদের হলে ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তবে মেয়েদের চারটি হলে কিছু পদ শূন্য থাকছে, কারণ সেসব পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে ৭ জন, বিজয়-২৪ হলে ৩ জন এবং মন্নুজান হলে ১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
অন্যদিকে, কয়েকটি হলে বিতর্ক ও সাহিত্য সম্পাদক এবং নির্বাহী সদস্যের কিছু পদ শূন্য থাকবে।
রাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো. সেতাউর রহমান জানান, যেসব পদে কোনো প্রার্থী মনোনয়ন নেননি, সেগুলো আর পূরণ করা সম্ভব নয়। ফলে সেসব পদ ছাড়া করেই সংশ্লিষ্ট সংসদ পরিচালিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাকসুর কেন্দ্রীয় সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি এবং ১৭টি আবাসিক হল সংসদ মিলে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৪৮ জন, সিনেটে ৫৮ জন এবং আবাসিক হলে ৫৯৭ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
কেন্দ্রীয় সংসদে সহ–সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিভিন্ন হলে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মন্তব্য করুন