শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়লাভ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের উচ্ছ্বাস
expand
জাকসু নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ীদের উচ্ছ্বাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি পদে ২১টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয়লাভ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে।

ফলাফলে দেখা গেছে :

সহ-সভাপতি (ভিপি): আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র প্যানেল)

সাধারণ সম্পাদক (জিএস): মাজহারুল ইসলাম (ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’)

যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): ফেরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা (শিবির প্যানেল)

অন্যান্য নির্বাচিত সম্পাদকরা:

শিক্ষা ও গবেষণা – আবু ওবায়দা ওসামা (শিবির)

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ – মো. শাফায়েত মীর (শিবির)

সাহিত্য ও প্রকাশনা – জাহিদুল ইসলাম (শিবির)

সাংস্কৃতিক – মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র)

সহ-সাংস্কৃতিক – রায়হান উদ্দীন (শিবির)

নাট্য – রুহুল ইসলাম (শিবির)

ক্রীড়া – মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)

সহ-ক্রীড়া (নারী) – ফারহানা আক্তার লুবনা (শিবির)

সহ-ক্রীড়া (পুরুষ) – মো. মাহাদী হাসান (শিবির)

তথ্য ও গ্রন্থাগার – মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির)

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন – আহসাব লাবিব (বাগছাস)

সহ-সমাজসেবা (নারী) – নিগার সুলতানা (শিবির)

সহ-সমাজসেবা (পুরুষ) – মো. তৌহিদ হাসান (শিবির)

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা – হুসনী মোবারক (শিবির)

পরিবহন ও যোগাযোগ – মো. তানভীর রহমান (শিবির)

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:

নারী: নাবিলা বিনতে হারুন, ফাবলিহা জাহান, নুসরাত জাহান ইমা

পুরুষ: মো. তরিকুল ইসলাম, আবু তালহা, মো. আলী চিশতী (সব শিবির সমর্থিত)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন