শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসুর ১৫ কেন্দ্রের ভোট গণনা শেষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জাকসুর ভোট গণনা চলছে
expand
জাকসুর ভোট গণনা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ১৫ কেন্দ্রের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচনের ফলাফল দুপুর নাগাদ ঘোষণা করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিনেট ভবনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২১ কেন্দ্রের মধ্যে ১৫ কেন্দ্রের ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং তারা আশা করছেন দুপুর ২টার মধ্যে ফলাফল ঘোষণা করা যাবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোটগ্রহণের পর রাত সোয়া ১০টায় ভোট গণনা শুরু হয়। টানা তিনদিন ভোট গণনার পর নির্বাচন কমিশন দুপুরে ফলাফল ঘোষণা করবেন বলে জানান।

এর আগে ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচনে বয়কট ঘোষণা করেছিল। নির্বাচনে সমান সুযোগ না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চারজন শিক্ষক পদত্যাগ করেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১,৮৯৭। এর মধ্যে ছাত্র রয়েছে ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। মোট ভোটারদের প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট প্রদান করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন