

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে হলভিত্তিক ভোট গণনা শেষ হওয়ার পর এখন কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নয়টি হলে এই গণনা কার্যক্রম শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে শুরু হওয়া ১৮টি হলের ভোট গণনা শুক্রবার সন্ধ্যায় শেষ হয়। প্রায় ২৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়ায় পুরো ক্যাম্পাসে টানটান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে সিনেট ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৮৪৩ জন, এর মধ্যে প্রায় ৮ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার ব্যবহার করেছেন। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
মন্তব্য করুন
