

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, ২১টি হলের মধ্যে ১৭টির ভোটগণনা শেষ হয়েছে।
এর মধ্যে পাঁচটি হলে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থীরা অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন।
মীর মশাররফ হোসেন হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব জয়ী হয়েছেন, তিনি ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। একই হলে জিএস হয়েছেন শাহরিয়া নাজিম রিয়াদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন আরাফাত।
শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন মারুফ (রসায়ন বিভাগ, ৪৯তম আবর্তন) এবং জিএস হয়েছেন মো. মাসুদ রানা মিষ্টু।
সাবেক মুজিব হল (বর্তমান ১০ নম্বর ছাত্র হল)-এ ভিপি নির্বাচিত হয়েছেন আসিফ মিয়া, জিএস মেহেদি হাসান, আর এজিএস পদে জয়ী হয়েছেন নাদিম মাহমুদ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি হয়েছেন রাকিবুল ইসলাম, জিএস আলী আহমদ এবং এজিএস পদে লাবিব। এছাড়া আ ফ ম কামালউদ্দিন হলে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী জি এম রায়হান কবীর।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় ১১ হাজার ৭০০ জন, যার মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী রয়েছেন ৬ জন।
মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নিলেও ভোট চলাকালে কারচুপির অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
মন্তব্য করুন
