

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটের পর এখন চলছে গণনা কার্যক্রম।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত ছিলেন। ২১টি হলে ২২৪টি বুথে ভোট অনুষ্ঠিত হয়। ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন। ছাত্রীদের মধ্যে তারামন বিবি হলে ৯৮৩ জন এবং রোকেয়া হলে ৯৫৬ জন ভোটার রয়েছেন।
মোট ২৫টি পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বামপন্থি, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রদের সমর্থিত মিলে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে এবারের নির্বাচনে।
তবে দুপুরের পর থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। ছাত্রদল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। তাদের অভিযোগ ছিল—কিছু হলে ভোটার তালিকায় ছবি ছিল না, একই শিক্ষার্থীকে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে।
মন্তব্য করুন
