শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে ভোট বর্জন করলো ছাত্রদল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
ছাত্রদলের সংবাদ সম্মেলন
expand
ছাত্রদলের সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শেষ মুহূর্তে ভোট বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভোট প্রক্রিয়ায় অসংখ্য অনিয়ম হয়েছে। তাজউদ্দীন হলে ভোটার তালিকায় ছবি না থাকায় দীর্ঘ সময় ভোট বন্ধ ছিল। ২১ নম্বর ও জাহানারা ইমাম হলে উত্তেজনা ছড়ানো হয়। কিছু হলে একই শিক্ষার্থীকে একাধিকবার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অনেক ভোটকেন্দ্রে অমোচনীয় কালি ব্যবহার না করায় একজন ভোটার একাধিকবার ভোট দিতে সক্ষম হয়েছেন। প্রশাসন এসব অনিয়ম দেখেও ব্যবস্থা নেয়নি।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৯১৯ শিক্ষার্থী ভোটার হিসেবে তালিকাভুক্ত। ২১টি হলে ২২৪টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে আটটি প্যানেল নির্বাচনে অংশ নেয়।

ভোটকেন্দ্র ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন