শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির গেটে বহিরাগতদের আনছে ছাত্রদল: শিবিরের ভিপি প্রার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
নির্বাচন কমিশনের সামনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
expand
নির্বাচন কমিশনের সামনে ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বহিরাগতদের উপস্থিতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও কয়েকটি হলের আশপাশে অবস্থান নিয়ে ভোটে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। তার অভিযোগ, কিছু ভোটকেন্দ্রে গার্ডদের মারধরের ঘটনাও ঘটেছে।

তিনি আরও জানান, কয়েকটি হলে নিয়ম ভেঙে লিফলেট বিতরণ করা হয়েছে, আবার কোথাও ভোটার সংখ্যার চেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে। উদাহরণ হিসেবে তিনি সালাম-বরকত হলে ২৯৩ জন ভোটারের বিপরীতে ৪০০ ব্যালট পাঠানোর কথা উল্লেখ করেন।

আরিফুল্লাহ আদিব বলেন, “কিছু কেন্দ্রে ভোটারদের হাতে কালি ব্যবহার করা হয়নি। এতে ভোট জালিয়াতির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি প্রশাসনের প্রস্তুতির অভাব ও পুলিশি ভূমিকার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন