শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলকে সুবিধা দিতেই হাতে গোনা হবে ভোট, অভিযোগ শিবিরের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। আগে পরিকল্পনা ছিল ওএমআর মেশিন ব্যবহার করে ভোট গণনা করার, তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী হাতে গোনা হবে সব ভোট।

বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান জানিয়েছেন, পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনে মেশিন ব্যবহার নিয়ে নানা সমালোচনা হয়েছিল, তাই এবার পুরো প্রক্রিয়া হাতে সম্পন্ন করা হবে।

ছাত্রদলের আবেদনের পর এ পরিবর্তন, শিবিরের দাবি—এটি ছাত্রদলকে সুবিধা দিতেই করা হয়েছে। তাদের অভিযোগ, শুধু হাতে গোনা হলে স্বচ্ছতা নিশ্চিত হবে না। তাই তারা একযোগে হাতে ও মেশিনে উভয়ভাবে গণনার দাবি তুলেছে।

অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে, ব্যবহৃত মেশিনটি পক্ষপাতদুষ্ট একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আনা হয়েছে, যা নিয়ে তাদের আপত্তি রয়েছে। এ কারণেই তারা ভোট গণনায় ম্যানুয়াল পদ্ধতির দাবি জানিয়েছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন