

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে মীর মশাররফ হোসেন হল কেন্দ্র থেকে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফ উল্লাহ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট দেন। বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে ভোট সকাল ৯টা থেকে শুরু হয়।
একই সময়ে, সকাল সাড়ে ৯টার দিকে ১০ নং হল কেন্দ্র থেকে ভোট দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। ভোটকেন্দ্রে প্রবেশ এবং ব্যবস্থাপনা নিয়ে তিনি কিছু অসন্তোষ প্রকাশ করেন।
ভোট দেওয়ার পর মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। সবাই আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। তবে প্রশাসন ও নির্বাচন কমিশনের কিছু অসুবিধা আগে থেকেই আমাদের নজরে আছে। পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করাতে কিছু সমস্যা হয়েছিল। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।”
মন্তব্য করুন