

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণে কার্যকরী সদস্য পদে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীরা বিভ্রান্তির সম্মুখীন হন। ব্যালট পেপারে নির্দেশনা অনুযায়ী তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার নির্দেশ দেওয়া ছিল।
হলের পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, “বিষয়টি নজরে এসেছে এবং আমরা দ্রুত নির্বাচন কমিশনকে জানিয়েছি। শিক্ষার্থীদের বিষয়টি বোঝানো হয়েছে যাতে তারা নিয়ম মেনে তিনজন প্রার্থীকে ভোট দিতে পারেন।”
এই নির্বাচনের মাধ্যমে ৩৩ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠন করা হচ্ছে। এতে মোট ভোটার সংখ্যা ১১,৭৪৩ জন, যার মধ্যে ছাত্র ৬,০১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য করুন
