

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হলে একটি কক্ষ থেকে তাকে আটক করা হয়। সোহান ৩৬ ব্যাচ (২০০৬-০৭) ইংরেজি বিভাগের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
অবৈধভাবে হলে অবস্থানের বিষয়ে তিনি জানান, “আমি রাতে শরীর খারাপ থাকায় হলে এসে শুয়ে পড়েছিলাম। কোনো অনুমতি নিইনি।”
আটক করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। হলের প্রভোস্ট অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় সাবেক শিক্ষার্থীরা হলে অবস্থান করলে এটি আচরণবিধির লঙ্ঘন। তাই তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হলো।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান, “নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাকে আনা হয়েছে এবং বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন
