শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকসুর ভোট হবে ২২৪ বুথে, নিরাপত্তায় ১২০০ পুলিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পিএম
expand
জাকসুর ভোট হবে ২২৪ বুথে, নিরাপত্তায় ১২০০ পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ২১ হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে এবং সার্বিক নিরাপত্তায় ১২০০ পুলিশ মোতায়েন থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১২টি ফটক ও ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্র ও হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে, পাশাপাশি ২ জন ম্যাজিস্ট্রেটও তত্ত্বাবধান করবেন।

তিনি আরও বলেন, ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অনুরোধ করা হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করবেন এবং প্রয়োজনে কমিশনের নির্দেশে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনে ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দেবেন। প্রতিটি কেন্দ্রে থাকবে ১ রিটার্নিং কর্মকর্তা, ৬৭ পোলিং অফিসার ও ৬৭ সহকারী পোলিং অফিসার।

ভোট গণনা বিশেষ ওএমআর মেশিনে করা হবে এবং সিনেট হলে বসানো বড় স্ক্রিনের মাধ্যমে সব হলের ভোট পর্যবেক্ষণ করা হবে।

এ বছর জাকসু নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন করে প্রতিদ্বন্দ্বীতা করছেন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন