

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি বিজয়ের অনুভূতি প্রকাশ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন— 'এই বিজয় মুসলিমের, এই বিজয় অমুসলিমের। এই বিজয় হিজাবীর, এই বিজয় নন হিজাবীর।এই বিজয় নারীদের, এই বিজয় ঢাবির, এই বিজয় আমাদের সবার।'
তিনি আরও উল্লেখ করেন, 'যে পরীক্ষায় অবতীর্ণ করেছো তার যথাযোগ্য মান রাখার তৌফিক দিও খোদা আমাদের।'
মন্তব্য করুন
