

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এগিয়ে আছেন।
বুধবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী সাতটি কেন্দ্রে গণনা শেষে ১৬টি হলের ফলাফল পাওয়া গেছে। তাতে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় তারা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এবার ডাকসু নির্বাচনের জন্য মোট আটটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল। ওই কেন্দ্রগুলোতে ১৮টি হলের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব।
মন্তব্য করুন
