শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: ফলাফল প্রত্যাখ্যান আবিদের, শিক্ষার্থীদের রায়  মেনে নিলেন হামিম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ এএম
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম 
expand
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্নমত জানিয়েছেন দুই প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান ফলাফল সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেছেন, শিক্ষার্থীরা যদি এটিকেই তাদের রায় মনে করেন, তবে তিনি সেই সিদ্ধান্তকে সম্মান করবেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা স্ট্যাটাসে নিজেদের অবস্থান জানান।

আবিদুল ইসলাম তার মন্তব্যে লিখেছেন, দুপুরের পর থেকেই তিনি ফলাফল নিয়ে কারচুপির আভাস পেয়েছেন। তার দাবি, পরিকল্পিতভাবে ফলাফল পরিবর্তন করা হয়েছে, তাই তিনি এই নির্বাচনকে প্রহসন হিসেবে প্রত্যাখ্যান করছেন।

অন্যদিকে হামিম তার প্রতিক্রিয়ায় লিখেছেন, “যদি শিক্ষার্থীরা এটিকেই তাদের চূড়ান্ত রায় মনে করেন, তবে আমি তা মেনে নেব।” তবে তিনি অভিযোগ করেন, ভোট গণনায় মেশিন ত্রুটি, অনিয়ম এবং কারচুপির ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণের সময় উৎসবমুখর পরিবেশ থাকলেও কিছু কেন্দ্রে অনিয়ম চোখে পড়ে। এরপরও শিক্ষার্থীদের ভালোবাসার কাছে তিনি ঋণী এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন