

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদে এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে এ ফলাফল প্রকাশ করা হয়।
ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১,২৭০ ভোট। অন্যদিকে উমামা ফাতেমা ৫৪৭ এবং আবিদুল ইসলাম ৪২৩ ভোট পান।
জিএস পদে শিবিরের এ এম ফরহাদ ৯৬৪ ভোটে শীর্ষে রয়েছেন। অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে শেখ তানভীর বারী হামিম ৪০২, আবু বাকের ২১৬, মেঘমল্লার বসু ৫০৭ এবং আরাফাত পেয়েছেন ৪২৮ ভোট।
এজিএস পদে শিবিরের মহিউদ্দিন খান পেয়েছেন ১,১৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৩৯৭ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসজুড়ে ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ চলে। দীর্ঘ ছয় বছর পর আয়োজিত এই নির্বাচনে ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
