

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অমর একুশে হল কেন্দ্রে সহ-সভাপতি (ভিপি) পদে এগিয়ে রয়েছেন ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর মো. আবু সাদিক (সাদিক কায়েম)। তিনি পেয়েছেন ৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্রার্থী পান ১৪১ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. এ এস এম মহিউদ্দিন।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ফরহাদ ৪৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। বাকের পেয়েছেন ১৮৭ ভোট এবং হামিম ১৮০ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন ৫২১ ভোটে শীর্ষে আছেন। অন্যদিকে মায়েদ পেয়েছেন ১৪১ এবং মুসাদ্দির পেয়েছেন ১০১ ভোট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে হল নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
অমর একুশে হল কেন্দ্রের ভোটে অংশ নিয়েছেন অমর একুশে হল, শহীদুল্লাহ হল ও মুসলিম হক হলের শিক্ষার্থীরা। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ভোটগ্রহণ ছিল দীর্ঘ ছয় বছর পর আয়োজিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের অংশ। এবার ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট অনুষ্ঠিত হয়।
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। ভিপি পদে লড়েছেন ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন। সার্বিকভাবে ভোটগ্রহণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল ৮০ শতাংশেরও বেশি।
মন্তব্য করুন
