

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হল সংসদের ভোট গণনার সময় এলইডি স্ক্রিন বন্ধ থাকার অভিযোগ উঠেছে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এর বিরুদ্ধে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, স্ক্রিন বন্ধ করে ভোট গণনার স্বচ্ছতার উপর প্রশ্ন তুলতে এবং কর্তৃপক্ষের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে। শামসুন নাহার হলের শিক্ষার্থীরা ওই কেন্দ্রে ভোটার ছিলেন। এলইডি স্ক্রিন বন্ধ ও ভোট কারচুপির অভিযোগ নিয়ে শিক্ষার্থীরা পুলিশের সামনে অবস্থান নেন।
হল সংসদের জিএস প্রার্থী সামিয়া মাসুদ মম সাংবাদিকদের জানান, “ছাত্রদল ইচ্ছাকৃতভাবে ১০ মিনিটের জন্য স্ক্রিন বন্ধ থাকার প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। তবে বাস্তবে এলইডি এক মিনিটের জন্য বন্ধ ছিল, সেটিও আবিদুল ইসলাম খানের উপস্থিতির পর।”
তিনি আরও বলেন, “আবিদ এখানে ইচ্ছাকৃতভাবে এলইডি বন্ধ করিয়ে ভোট গণনার উপর সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করেছেন। পরে মব সৃষ্টি করে চলে যান। আমি ফেসবুক লাইভে থাকা অবস্থায় তার সঙ্গে টানাটানি সহকারে কার্ড ঝোলানো এবং একজন সাংবাদিককে টেনে বাইরে নিয়ে আসি। এরপর এলইডি স্ক্রিন আবার চালু হয়।”
মন্তব্য করুন
