

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে জামায়াত-শিবির ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ছাত্রদল সভাপতি রাকিব বলেন, উপাচার্য ও প্রক্টরসহ ঢাবি প্রশাসন জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। ইলেকেশনে কোনো ইঞ্জিনিয়ারিং হলে ছাত্রদল মানবে না। যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্রদল আন্দোলন গড়ে তুলবে।
এ সময় ভিপিপ্রার্থী সাদিক কায়েমকে নিয়ে ভিসি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শিবিরের সাবেক সেক্রেটারি শিশির মনিরকে ভিসি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী নিয়োগ লজ্জাজনক।
এ সময় জামায়াত-শিবির ক্যাম্পাসের আশপাশে বহিরাগত সন্ত্রাসী এনেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির।
তিনি বলনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জানার পরেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।
তবে ভিসি অধ্যাপক নিয়াজ, সব ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে প্রশাসন কাজ করেছে। পাশাপাশি জামায়াত-শিবিরের লোকজন ক্যাম্পাসের আশপাশে অবস্থান নিয়েছেন এমন কোনো তথ্য বিকেল ৪টার আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ছিল না বলেও জানান ঢাবি ভিসি।
মন্তব্য করুন