শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভোটগণনা শুরু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
expand
ডাকসুর ভোটগণনা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এরপরই শুরু হয় গণনা।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষার্থীরা এলইডি স্ক্রিনে সরাসরি গণনার দৃশ্য দেখতে পারবেন।

ডাকসু নির্বাচনে সারাদিনে বড় কোনো অঘটনের খবর মেলেনি। ফলে শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কমিশনের হিসাব অনুযায়ী এবারের ভোটে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী- জহুরুল হক হলে ৮৩.৪৩ শতাংশ, এস এম হলে ৮২.৯৩ শতাংশ, জগন্নাথ হলে ৮২.৪৫ শতাংশ এবং রোকেয়া হলে ৬৯ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী ও ২০ হাজার ৯১৫ জন ছাত্র। ডাকসুর ২৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যাদের মধ্যে নারী প্রার্থী ৬২ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন