শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাস্ট হয়েছে ৮০ শতাংশের বেশি ভোট, ফল ১২টার আগেই

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
expand
কাস্ট হয়েছে ৮০ শতাংশের বেশি ভোট, ফল ১২টার আগেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। ফলাফলের আশায় প্রার্থী ও উৎসুক ভোটাররা ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় তার সমাপ্তি হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সর্বমোট ৮০% শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং সম্ভাব্য রাত বারোটার মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে।

রিটার্নিং অফিসাররা বলেন, কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলে জানিয়েছেন তারা। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।

কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন