শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডাকসুর ভোটগ্রহণ শেষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
expand
ডাকসুর ভোটগ্রহণ শেষ

শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

নির্বাচন কমিশন জানায়, বিকেল ৪টার মধ্যে লাইনে দাঁড়ালে দেরিতে হলেও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে শেষ সময়ে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল না।

সিনেট ভবন ও কার্জন হলসহ কয়েকটি কেন্দ্রে বিকেল ৪টার আগেই ভোটগ্রহণ শেষ হয়ে যায়।

এবার ডাকসুর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। অন্যদিকে ১৮টি হলে মোট ২৩৪টি পদের জন্য এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন