

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল নেতাদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ পরিস্থিতি তৈরি হয়।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও দুপুরে গিয়ে উত্তেজনা দেখা দেয়। ছাত্রদল নেতাদের অভিযোগ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তথা ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছেন ওই কেন্দ্রের কর্মকর্তারা।
ঘটনাস্থলে ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, জিএস পদপ্রার্থী তানভীর বারী হামীম, বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ আরও অনেকে। তারা নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়ার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানও উপস্থিত ছিলেন।
ছাত্রদল সমর্থিতদের দাবি, শিবির-সমর্থিত প্রার্থীদের পক্ষে কর্মকর্তারা ভোটারদের সহায়তা করছেন এবং তাদের কর্মীরা টোকেন বিলি করছেন। একপর্যায়ে ছাত্রদল কর্মীরা “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিতে থাকেন।
মন্তব্য করুন
