

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তাদের তথ্যমতে, গড়ে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে।
সিনেট ভবন কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় আনুমানিক ১ হাজার ১০০ শিক্ষার্থী ভোট দেন। রিটার্নিং কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। এ কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৪৩ জন। ভোটগ্রহণের জন্য রয়েছে ৪০টি বুথ ও ৭টি টেবিল।
শারীরিক শিক্ষা কেন্দ্রের আওতাধীন জগন্নাথ হলে ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ, অর্থাৎ প্রায় ১ হাজার ভোটার তাদের ভোট দিয়েছেন। এই হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২৫। সলিমুল্লাহ মুসলিম হলে প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে, যা দুই শতাধিক শিক্ষার্থী। সার্জেন্ট জহুরুল হক হলে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ, আনুমানিক ৮০০ ভোট।
অন্যদিকে, টিএসসি কেন্দ্রে ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা জানান, সকাল ১১টা পর্যন্ত এ হলে প্রায় ৩৫ শতাংশ ভোট পড়েছে। ভোটার সংখ্যা ৫ হাজার ৬০০ হলেও তখনও দীর্ঘ লাইন ছিল।
অধ্যাপক কাজী মারুফুল ইসলাম জানান, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে সুফিয়া কামাল হলের ভোট পড়েছে প্রায় ৬০ শতাংশ। এই হলে মোট ভোটার ৪৪৩ জন।
মন্তব্য করুন