শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে: জিএস প্রার্থী ফরহাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ এএম
জিএস প্রার্থী ফরহাদ
expand
জিএস প্রার্থী ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন, প্রশাসন ও নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না এবং ছাত্রদলের পক্ষ নিচ্ছে।

মঙ্গলবার উদয়ন স্কুল অ্যান্ড কলেজ সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ বলেন, বারবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তার দাবি, ছাত্রদল আচরণবিধি ভঙ্গ করছে, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউল্যাব সেন্টারে ইসলামী আন্দোলনের এক প্রার্থীর পোলিং এজেন্টকে বের করে দেওয়া হলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। এছাড়া ভোটকেন্দ্রের বাইরে ১০০ গজ দূরে ডেস্ক বসানোর নিয়ম থাকলেও ছাত্রদল কেন্দ্রের সামনেই ডেস্ক বসিয়েছে এবং ভোটারদের টোকেন বিতরণ করছে।

ফরহাদের মন্তব্য অনুযায়ী, এসব ঘটনায় মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে।

তবে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “এখন পর্যন্ত নির্বাচন ভালোভাবে চলছে এবং প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীদের সাড়া মিলছে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে আমাদের পর্যবেক্ষণ আছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন