

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে মোট ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।
সকাল থেকেই বিভিন্ন হলে ও কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেকেই ভোট শুরুর আগে থেকেই এসে অপেক্ষা করেছেন।
ভোটের আগে গত রোববার ছিল প্রচারণার শেষ দিন। সেদিন ক্যাম্পাসজুড়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ব্যস্ত পদচারণা, লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিলেন ডাকসু ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম
আজ সকাল ৮টা থেকে হল সংসদ ও ডাকসু ভিপি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট প্রদান শেষে আবু সাদিক কায়েম ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার ব্যালট নম্বর ২২।
মন্তব্য করুন
