

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচনে সকাল থেকেই শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন উৎসবমুখর পরিবেশে।
মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে মোট আট শত দশটি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
ভোর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল আটটার কিছু পর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ক্যাম্পাসে আসেন।
প্রথমে তিনি বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে যান, যেখানে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুননেছা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করছিলেন। সেখানে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ভোট প্রদানে কোনো অসুবিধা হচ্ছে কি না, তা খোঁজ নেন।
এ সময় তিনি নিজের জন্য সমর্থন ও দোয়া চান। ভোটারদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে তাকে সঙ্গে ছবি তুলতেও দেখা গেছে।
মন্তব্য করুন
