শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে ভিপি প্রার্থী সাদিক ও ইয়ামিনের প্রবেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ এএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২ এএম
সাদিক কায়েম এবং বিন ইয়ামিন মোল্লা
expand
সাদিক কায়েম এবং বিন ইয়ামিন মোল্লা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী—আবু সাদিক (সাদিক কায়েম) এবং বিন ইয়ামিন মোল্লা।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন। সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে তাঁরা নীলক্ষেতের গণতন্ত্র তোরণের প্রধান ফটক ব্যবহার করে ক্যাম্পাসে ঢোকেন।

আবু সাদিক একা প্রবেশ করলেও, বিন ইয়ামিন মোল্লার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। নির্বাচনী কার্যক্রম অনুযায়ী সাদিক উদয়ন স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেবেন, আর ইয়ামিন ভোট দেবেন সিনেট ভবনের সেমিনার কক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন