

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী সাদিক কায়েম জানিয়েছেন, সাইবার হামলার কারণে সোমবার সারাদিন তার ফেসবুক আইডি বন্ধ রাখতে হয়েছিল। তবে রাত দশটার দিকে আবার তা সক্রিয় হয়।
এদিকে তিনি আজ মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং শিক্ষার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
আইডি সচল হওয়ার পর তিনি শিক্ষার্থীদের উদ্দেশে একটি পোস্ট দেন। সেখানে তিনি সবার প্রতি আহ্বান জানান, ভোটের দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে।
সাদিক কায়েম লেখেন, দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে ডাকসুর এই নির্বাচন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ভোটের মাধ্যমেই কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ উন্মোচিত হতে পারে।
তার মতে, স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা দরকার, আর সেই যাত্রায় ভোটই সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
মন্তব্য করুন
