শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত: আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের  সংবাদ সম্মেলন
expand
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ঝড়, বৃষ্টি সহ যতপ্রকার প্রতিবন্ধকতা থাকুক আগামীকাল সকল অপপ্রচার কারীদের জবাব আপনাদের ব্যালটের মধ্য দিয়ে দিতে হবে। ' মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হবেন না, সত্যের জয় সুনিশ্চিত' করেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এমন মন্তব্য করেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা দেড়টায় নির্বাচনের আগের দিন ফেসবুক একাউন্ট সাইবার অ্যাটাকের শিকার হওয়াকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, আমি যে শঙ্কা গুলো করেছিলাম তারই প্রমাণ মিললো। নির্বাচনের ঠিক আগের দিনই নানা রকম ভাবে সাইবার অ্যাটাক করা হচ্ছে ।

যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করেনা, মতপ্রকাশে ভয় পায়। তারা রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যার্থ হয়ে, সাইবার অ্যাটাকের পথ বেছে নিয়েছে।

আবিদ বলেন, আমাদের পথচলা শুধু মাত্র কয়েকমাসের জন্য নয়জীবনে কখনোই দেশ, জাতি ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করিনি। আমরা এত দিনের রাজনীতিক জীবনে কখনোই কাউকে পেছন দিয়ে আঘাত করার চেষ্টা করিনি। বরং যোগ্যতার বিপরীতে যোগ্যতা দিয়ে লড়াই করে এসেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বলেন, যারা এই অন্যায় পথকে বেছে নিতে চাই, এই প্রোপাগান্ডা কে বেছে নিয়েছে। আগামীকাল ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা এর জবাব দিবেন বলে আমরা বিশ্বাস করি।

একই প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন আজকে সকালে আমি সহ আমার এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ এর ফেসবুক আইডিও সাইবার অ্যাটাকের মাধ্যমে ডিজ্যাবল (নিষ্ক্রিয়) করে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন