শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের আমিরের আসন থেকে বিএনপির যে নেতা লড়বেন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
জামায়াতের আমিরের আসন থেকে বিএনপির যে নেতা লড়বেন
expand
জামায়াতের আমিরের আসন থেকে বিএনপির যে নেতা লড়বেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০০ আসনে প্রাথমিক মনোনয়ন দিয়েছে জামায়াত। তবে বিএনপি এখনো সব আসনগুলোতে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেনি। বিএনপি ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

এসব আসনের সম্ভাব্য প্রার্থীরা বেশ কিছুদিন থেকেই নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। জামায়াতের আমিরের নির্বাচনী আসন ঢাকা-১৫। রাজধানীর কাফরুল-মিরপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৫ আসন।

এ আসন থেকেই লড়বেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ইতিমধ্যে এ আসনে একাধিকবার নির্বাচনী জনসংযোগ করেছেন তিনি।

তবে এ আসন থেকে বিএনপি থেকেও লড়বে বিএনপি নেতা মোঃ শফিকুল ইসলাম খান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন