

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ফলাফল যাই হোক, আমরা শিক্ষার্থীদের রায় সাদরে গ্রহণ করব।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত কোথাও অনিয়ম বা বিশৃঙ্খলার ঘটনা চোখে পড়েনি। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে, আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।”
আবির বিশ্বাস করেন, শিক্ষার্থীরা যোগ্য প্রার্থী বিবেচনা করেই তাদের প্যানেলকে বেছে নেবেন। “আমাদের দলে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীসহ অনেক মেধাবী প্রার্থী রয়েছেন,” বলেন তিনি। “শিক্ষার্থীদের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।”
উল্লেখ্য, ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন—এর মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী শিক্ষার্থী।
মন্তব্য করুন
