

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদের কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়াজ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই হলেরই আবাসিক শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, সাদিক কায়েমের পরিবারের স্থায়ী ঠিকানা খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে।
তবে তাদের পৈতৃক নিবাস চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। সাদিক কায়েমের বাবা কাপড়ের ব্যবসায়ী ছিলেন এবং প্রায় চার দশক আগে ব্যবসার প্রয়োজনে পরিবারসহ খাগড়াছড়িতে স্থায়ী হন। আয়াজ তিন বোন ও এক ভাইয়ের মধ্যে কনিষ্ঠ।
এদিকে, চাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ইসলামী ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট, যা তাকে বিপুল ব্যবধানে বিজয় এনে দিয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪ হাজার ৮৫ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোটে বিজয়ী হয়েছেন, যেখানে ছাত্রদলের প্রার্থী শাফায়াত হোসেন পেয়েছেন মাত্র ২ হাজার ৪৩৩ ভোট। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৩১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
মন্তব্য করুন
