

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।
অন্যদিকে এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী। বুধবার (১৫ অক্টোবর) রাত ২টা পর্যন্ত প্রকাশিত ১৪ কেন্দ্রের ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭২২১ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪০৮৫ ভোট।
জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী সাঈদ বিন হাবীব পেয়েছেন ৭২৯৫ ভোট, আর ছাত্রদলের শাফায়াত পেয়েছেন ২৪৩৩ ভোট।
এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রদল সমর্থিত আইয়্যুবুর রহমান তৌফিক, যিনি পেয়েছেন ৬৪৩১ ভোট; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৪৬৬০৮ ভোট।
দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও রাত গড়াতে না গড়াতেই ক্যাম্পাসজুড়ে উত্তেজনা দেখা দেয়। রাত একটার দিকে দুই হলের ভোট ম্যানুয়ালি গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় এক নম্বর গেটের বাইরে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের পৃথক অবস্থান লক্ষ্য করা যায়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মন্তব্য করুন