

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার (১৫ অক্টোবর) রাত একটার পর। দুই হলের ফলাফল ম্যানুয়ালি গণনার দাবিতে আইটি ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতা-কর্মীরা।
সেই সময় চবি ছাত্রদলের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জালাল নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলেন এবং সেটি লাউড স্পিকারে বাজান। বারবার কর্মকর্তা উপস্থিত না হলে জালাল বলেন, “স্যার, আপনারা আসবেন, নাকি আমরা তালা ভেঙে ভেতরে ঢুকব?”
ওপাশ থেকে কোনো সাড়া না পেলে তিনি আরও বলেন, “চুপ থেকে কি আপনারা অনিয়মের পক্ষে যাচ্ছেন?” কিছুক্ষণ পর কলটি বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার আগে বিভিন্ন স্থানে উত্তেজনা তৈরি হয়। রাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে বিএনপি ও জামায়াতের সমর্থকরা পৃথকভাবে অবস্থান নেন। যদিও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গভীর রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে প্রশাসন।
মন্তব্য করুন