

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
দুই বুথের ফলাফল ম্যানুয়ালি গণনার দাবিতে বুধবার (১৫ অক্টোবর) মধ্যরাতে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেয় ছাত্রদল।
জানা গেছে, রাত গভীর পর্যন্ত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনসহ আইসিটি সেলের কর্মকর্তাদের অবরুদ্ধ রাখে সংগঠনটির নেতা-কর্মীরা।
তাদের দাবি— ইলেকট্রনিক গণনার পাশাপাশি সংশ্লিষ্ট বুথের ভোট ম্যানুয়ালি গণনা করে ফল প্রকাশ করতে হবে।
এর আগে দিনভর বিশ্ববিদ্যালয়জুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়।
বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের আশপাশে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা পৃথকভাবে অবস্থান নেন, তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। রাত একটা পর্যন্ত উভয় পক্ষের অবস্থান অব্যাহত থাকে।
এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করে প্রশাসন।
মন্তব্য করুন